Thursday, January 15, 2026
spot_img
More

    সর্বশেষ

    তারিকুল ফেরদৌস-এর একগুচ্ছ কবিতা

    ল্যাম্পপোস্ট

    দাঁড়িয়ে আছি রাতের ল্যাম্পপোস্টের নিচে
    চেয়ে আছি চাতকের মতো অপলক দৃষ্টি নিয়ে
    যতদূর পৌঁছে এই দূরবীন চোখের আলো
    তার চেয়েও গভীরে অন্তর্দৃষ্টি দিয়ে
    শত সহস্র কিলোমিটার দূরে বহুদূরে।

    শুধু তুমি আসবে বলে!
    কাঁচা রাত গভীর হয়ে হয় ভোর
    ক্ষীণ হয়ে আসে লাম্পপোস্টের আলো
    অন্ধ আমি তোমার প্রেমে পাগল!
    যে গেছে সে কি আর ফিরে আসে কভু।

     

    বিচ্যুতি

    গোলাপ পাপড়ি ঝরে পড়ে হঠাৎ করে
    খসে পড়ে পাতা উঠোনে অবহেলায়।
    মেঘপুঞ্জ জমে উঠে আকাশের গায়
    বৃষ্টি হয় নৈঃশব্দে হারানো কৈশোরের
    খেলার সাথীর বাসন্তী বাসর রাতে।

     

    প্রতিশ্রুতি নেই কোন

    শিশিরসিক্ত ভোরে জেগে উঠে পাখিগুলো
    ভোরের প্রর্থনাশেষে মেলে ধরে রূপালি ডানা
    প্রাতরাশ শেষে উড়ে চলে নীল দিগন্তে
    একটি শান্তির পৃথিবীর সন্ধানে
    যার প্রতিশ্রুতি ছিল না কোন।

     

    ইচ্ছে করে

    ইচ্ছে করে আকাশ ছোঁব
    শাদা মেঘে গা এলিয়ে
    চাঁদের দেশে লুকিয়ে রবো।
    জোছনা জলে স্নান করে
    তোমার মাঝে বিলিন হবো।
    ইচ্ছে করে আকাশ ছোঁব
    পাখির ডানায় ভর করে
    মেঘবৃষ্টি পাড়ি দেব।

     

    জীবন বয়ে চলে

    সেকেন্ড মিনিট ঘন্টা পেরিয়ে যায়
    সূর্য উঠে মিলায় রাতের তারা।
    প্রতিদিনের ব্যাস্ততায় কেটে যায় জীবন।
    বাগানের গোলাপ ঝরে
    তোমার সুগন্ধি মাখা শরীরের শোভা
    বৃদ্ধি করে। দোয়েলের মতো ডানা
    ঝাপটায় তোমার আনন্দকাব্য।
    সুন্দরের সাথে আলিঙ্গন করে
    তোমার প্রতিক্ষণ প্রতিটি মুহূর্ত।

    LEAVE A REPLY

    Please enter your comment!
    Please enter your name here

    Latest Posts

    spot_imgspot_img

    সর্বাধিক পঠিত

    Stay in touch

    To be updated with all the latest news, offers and special announcements.